স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান অভিযানে গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগ ও যাত্রাবাড়ী থানা এলাকায় মোট ৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে তেজগাঁও বিভাগে ৬২ জন এবং যাত্রাবাড়ী থানা এলাকায় আরও ১৬ জনকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ। অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে নিয়মিত মামলায় ৪ জন, পুরাতন মামলায় ৫ জন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে আটক করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, রাজধানীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেফতারকৃত সকলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার - বলেছেন প্রধানমন্ত্রী ত ...
সব মন্তব্য
No Comments