স্টাফ রিপোর্টার: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্যের পর দেশে ফিরেছে বাংলাদেশের যুব ফুটবল দল। ফাইনালে ভারত-কে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।
শনিবার সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা। বিমানবন্দরে তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বাফুফে কর্মকর্তারা এবং বিপুলসংখ্যক সমর্থক।
অভ্যর্থনা জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের স্মৃতি স্মরণ করে তিনি নতুন প্রজন্মের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় দলের অধিনায়ক মিঠু চৌধুরী-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
বিমানবন্দরে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীসহ সংশ্লিষ্টরা।
চ্যাম্পিয়ন দলকে ঘিরে এবার বিশেষ আয়োজনও রাখা হয়েছে। প্রথমবারের মতো পুরুষ দলের জন্য ছাদখোলা বাসে সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে—যা দেশের ফুটবল সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে। এর আগে ২০২২ সালে সাফ জয়ের পর নারী দল প্রথমবার এমন সম্মান পায় এবং পরবর্তীতে আরও কয়েকবার এই আয়োজন করা হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments