সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারে ইসলামী ব্যাংকের সিনিয়র এক কর্মকর্তার বাসায় গ্রীল কেটে ১৫ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনায় লুট হওয়া কোনো মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম।
এর আগে গত বুধবার দুপুরে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লা থেকে বাদশা (২৮) ও শাকিল (২৬) নামে দু’জনকে আটক করে সাভার থানার পুলিশ। তারা সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার বাসিন্দা।
ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা মাওলানা মুফতি মো. ওমর ফারুক সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লার মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হিসেবে আশুলিয়ায় কর্মরত আছেন।
ভুক্তভোগীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, ঈদ-উল-আযহার ছুটিতে ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহে যান। সেখানে অবস্থানকালে গত বুধবার গভীর রাতে চোরেরা পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লার বাসার মেইন গেটের তালা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পেছনের জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে সমস্ত ঘর তছনছ করে। এ সময় চোররা বাড়িতে থাকা ডলার, স্ত্রীর স্বর্ণালঙ্কার এবং নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।
ব্যাংক কর্মকর্তা মাওলানা মুফতি মো. ওমর ফারুক বলেন, আশপাশের বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ দেখে বুধবার দুপুরে এলাকার লোকজন বাদশা (২৮) ও শাকিলকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম বলেন, ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। সেই মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া চুরির মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments