কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আনোয়ারা বেগম (৪৫) নামের সৌদি প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার মেয়ে আইরিন আক্তার (২০) ও মোটরসাইকেল চালক মো.জাফর (২৩) গুরুতর আহত হয়। সোমবার বেলা ১১ টার দিকে কুয়াকাটা বিকল্প সড়কের বালিয়াতলী ফাজিল মাদ্রাসা সড়কে এ ঘটনাটি ঘটেছে। মৃত আনোয়ারা বেগম পার্শ্ববতী আমতলী উপজেলার তকতাবুনিয়া গ্রামের মো.শিপন গাজী স্ত্রী। মাত্র ১৫-২০ দিন আগে তিনি সৌদি থেকে দেশে আসেন বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সে তার পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেল যোগে বিকল্প সড়ক বালিয়াতলী থেকে কুয়াকাটায় রওয়না দেয়। পথিমধ্যে দ্রæতগতিতে আসা একটি অটোরিকশার সাথে তাদের মোটরসাইকেল ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি উল্টে রা¯Íার পাশে পড়লে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক আনোয়ারাকে মৃত ঘোষনা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments