স্টাফ রিপোটার: ফ্রান্স সরকার কর্তৃক শ্রমিকদের পেনশন ব্যবস্থায় পরিবর্তনের (সংকোচনের) প্রস্তাবের বিরুদ্ধে ফ্রান্সের প্রধান ৮ টি শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে ঢাকায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত ।
ফ্রান্স সরকারের প্রস্তাবিত পেনশন সংস্কার (ReForm) এর আওতায় পেনশনে যাওয়ার বয়সসীমা বৃদ্ধি, পেনশনের আর্থিক সুবিধা কমানো সহ বেশ কিছু প্রস্তাব আনা হয়েছে। এ সকল প্রস্তাব শ্রমিক, শ্রমজীবী মানুষ এবং সাধারণ জনগণকে ক্ষতিগ্রস্থ করবে। লাভবান হবে পুজিঁ এবং পুজিঁর মালিকেরা। আর ফ্রান্স সরকার সাধারণ মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে পুজিঁ পতিদের পাহারাদারের ভূমিকা পালন করবে। এ কারনেই সিজিটি সহ ফ্রান্সের প্রধান ৮ টি শ্রমিক সংগঠন এই সর্বাত্মক ধর্মঘট এর ডাক দিয়েছে, যা আজ পালিত হবে।
ফ্রান্সের শ্রমিকদের সর্বাত্মক ধর্মঘটের সমর্থনের এবং বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইএলও (ILO C-102) অনুস্বাক্ষরের দাবী নিয়ে আজ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় আশুলিয়া প্রেস-ক্লাব চত্বরে গার্মেন্টস শ্রমিক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিন।
বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি সাফিয়া পারভীন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ফ্রান্স সরকার কর্তৃক প্রস্তাবিত পেনশন ব্যবস্থায় পরিবর্তনের তিব্র নিন্দা জানান। তারা ধর্মঘট আহ্বানকারী শ্রমিক সংগঠন সমূহ এবং ফ্রান্সের সমস্ত শ্রমজীবী মানুষের আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করেন। তারা বলেন যে, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক সহ শ্রমিকেরা তাদের সাথে থাকবে।
বক্তারা বলেন, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকেরা এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন গার্মেন্টস শ্রমিকদের সামাজিক নিরাপত্তার জন্য ১৪ দফা এবং আইএলও কনভেনশন-১০২ অনুস্বাÿরের জন্য প্রচারনা এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের এই চলমান প্রচারনা এবং আন্দোলনে বিশে^র শ্রমিক সংগঠন সমূহের সমর্থন এবং সহযোগীতা আশা করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
সব মন্তব্য
No Comments