মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারের বিরুলিয়া ইউনিয়নে অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) আল আমীন।
আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার এবং অপরাধ দমনে বিশেষ অবদানের জন্য ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয় থেকে তাকে এই আনুষ্ঠানিক সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
সম্প্রতি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সভায় ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয় এসআই আল আমীন এর হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসআই আল আমীন বিরুলিয়া ইউনিয়নে যোগদানের পর থেকে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস পেয়েছে। বিশেষ করে,মাদকবিরোধী অভিযান,ছোট,বড় মাদকের চালান জব্দ এবং কারবারিদের আইনের আওতায় আনা হয়।
আসামি গ্রেপ্তার,দীর্ঘদিন পলাতক থাকা পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামিদের গ্রেপ্তারে তার বিশেষ তৎপরতা।জননিরাপত্তা,স্থানীয় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে নিয়মিত টহল ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এসআই আল আমীন বলেন,যেকোনো কাজের স্বীকৃতি কাজের প্রতি উৎসাহ বাড়িয়ে দেয়। আমি এই পুরস্কার জেলা পুলিশ সুপার মহোদয়সহ আমার উর্ধ্বতন কর্মকর্তাদের উৎসর্গ করছি। বিরুলিয়া বাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমি আগামীতেও এভাবে কাজ করে যেতে চাই।"
এদিকে বিরুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এসআই আল আমীন এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। তাদের মতে, আল আমীন এর মতো কর্মঠ ও সৎ অফিসারদের কারণে সাধারণ মানুষ পুলিশের ওপর আস্থা খুঁজে পাচ্ছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments