বিশেষ প্রতিনিধি: আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এপোলো ইস্পাত কমপ্লেক্স লি. এর চাকরিচ্যুত শতাধিক শ্রমিক তাদের আইনগত পাওনা আদায়ে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।
বিক্ষোভ সমাবেশে শ্রমিকনেতা আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ কাজী রুহুল আমিন, টিইউসি নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদস্য এমএ শাহীন, টিইউসি ঢাকা মহানগর কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান নোবেল, কারখানার শ্রমিক ভানু বেগম ও বাহার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বারবার পাওনা পরিশোধের ঘোষণা দিয়েও মালিক শ্রমিকদের আইনগত পাওনা পরিশোধ করছে না। বছরের পর বছর চাকরি করে শ্রমিকরা আজ পরিবার-পরিজন নিয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছে। একজন শ্রমিক ইতিমধ্যে মৃত্যুবরণও করেছেন। অবিলম্বে পাওনা পরিশোধ না করলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।
উল্লেখ্য, রানী মার্কা ঢেউটিন উৎপাদনকারী এপোলো ইস্পাত কমপ্লেক্স লি. গত বছরের ২১ জুলাই নোটিশ দিয়ে বন্ধ ঘোষণা করে। নোটিশে শ্রমিকদের আইনগত পাওনাদি পরিশোধের কথা বলা হলেও বারবার তারিখ দিয়েও পাওনা পরিশোধ করা হয়নি। শ্রমিকরা কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার পাননি। আইনগত পাওনাদি না পেয়ে ঐ কারখানার শতাধিক শ্রমিক মানবেতর জীবন কাটাচ্ছে।
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
সব মন্তব্য
No Comments