ভোলা প্রতিনিধি॥ ভোলায় সুপারী বাগান থেকে ওবায়দুল্লাহ (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ( ১৩ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুহিতা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ওবায়দুল্লাহ ওই গ্রামের মৃত আবদুল্লাহর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সকালের দিকে স্থানীয়রা ওবায়দুল্লাহর রক্তাক্ত লাশ সুপারী বাগানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যে ও আতস্ক বিরাজ করছে। এই ঘটনা নিয়ে ভোলা সদরে গত ৪ দিনে ৩ টি হত্যাকান্ডের ঘটনা ঘটছে।
ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) আরমান হেসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সুপারি বাগান থেকে এক কিশোর (এসএসসি পরীক্ষার্থীর) গলাকাটা লাশ উদ্ধার করেছে। এ ঘটনা পুলিশ তদন্ত শুরা করছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments