ডেস্ক রিপোর্ট: পৃথীবির সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেলসহ ৯ ধরনের আন্তর্জাতিক পুরস্কার পেলে তার ওপর কোন কর দিতে হবে না। প্রস্তাবিত বাজেটে এমন একটি বিধান ঘোষণা দিয়েছে সরকার। এছাড়াও বিদেশী কোন সরকারের কাছ থেকে পুরস্কার পেলে তাও করমুক্ত হবে। সোমবার ( ২ জুন ) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এমন ঘোষণা দিয়েছে অন্তর্বতীকালীন সরকার।
নোবেল পুরস্কার ছাড়াও যেসব পুরস্কার করমুক্ত করা হয়েছে তার মধ্যে র্যামন ম্যাগসেসে পুরস্কার, বুকার পুরস্কার, পুলিৎজার পুরস্কার, সিমন বলিভার পুরস্কার, একাডেমী অ্যাওয়ার্ড, গ্র্যামি অ্যাওয়ার্ড, এমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব ও কান ফিল্ম অ্যাওয়ার্ড।
বিদ্যমান আয়কর আইন অনুযায়ী, বিদেশ থেকে কোনো আয় যদি রেমিট্যান্সের শর্ত মেনে দেশে আনা হয়, সে ক্ষেত্রে তা করমুক্ত থাকবে। কিন্তু আলোচ্য বিদেশি পুরস্কারের ক্ষেত্রে কেউ যদি দেশে থেকে ওই পুরস্কারপ্রাপ্ত হন , সে ক্ষেত্রে আইনে কিছু বলা নেই।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কর্মকর্তা নাম প্রকাশ না কররা শর্তে বলেছেন, আইনে এ বিষয় কিছু বলা না থাকায় দেশে থেকে কোন আন্তর্জাতিক পুরস্কার পেয়ে ওই অর্থ দেশে আনলে এর ওপর স্বাভাবিক হারে ট্যাক্স হবে। কিন্তু নতুন করে আইনে বিষয়টি স্পষ্ট করার ফলে নোবেল পুরস্কারসহ আলোচ্য পুরস্কারের ক্ষেত্রে ট্যাক্স হবে না।
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের স ...
ডেস্ক রিপোর্ট: ২০২৭ সালের সরকারি মাধ্যমের হজযাত্রীদের জন্য হজ গাইড নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।রোববার (৭ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে বার্ষিক বৈঠকে আলোচনা হবে। আগামীকাল মঙ্গলব ...
স্টাফ রিপোর্টার: গেল আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৬৪ জন। নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু রয়েছেন। জুলাইয়ের তুলনায় আগস্টে সড়ক দুর্ঘটনায় দৈনিক গড় প ...
সব মন্তব্য
No Comments