নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরাম পুর ইউনিয়নে নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়ন নাগরিক সমাজ। রবিবার দুপুরে আটোয়ারী উপজেলা পরিষদের সামনে আটোয়ারী-পঞ্চগড় সড়কে বলরামপুর ইউনিয়ন নাগরিক সমাজের আহবায়ক শাহ আলম সরকার এর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বলরামপুর ইউনিয়ন নাগরিক সমাজের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধনে কয়েকশ মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি আ খ ম শামসুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক ও নাগরিক সমাজের যুগ্ন আহবায়ক সাইদুর রহমান প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে স্মারক লিপি গ্রহণ করেন ভূমি কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘ আঠারো বছর ধরে বলরামপুর ইউনিয়নে নির্বাচন হয়না। সর্বশেষ ২০০৩ সালে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ইউনিয়নটির একটি অংশ বোদা পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়। সীমানা জটিলতার কারণে ভোট স্থগিত হলেও ২০১৮ সালে নির্বাচনি গেজেট প্রকাশিত হলেও রহস্যজনক ভাবে তা আলোর মুখ দেখেনি। ওই ইউনিয়নের ৩ জন ওয়ার্ড সদস্য ইতিমধ্যে মারা গেছে। ১ জন ওয়ার্ড সদস্য পদত্যাগ করেছে। বর্তমান চেয়ারম্যান ষড়যন্ত্র করে নির্বাচন আটকে রেখেছেন। বক্তারা অবিলম্বে ওই ইউনিয়নে প্রশাসক নিয়োগ করে নির্বাচন ঘোষণা করার দাবি জানান। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কমিশনারের কাছেও স্মারকলিপি প্রদান করেন।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
সব মন্তব্য
No Comments