দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তুল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার আতারপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চরচিলমারী বিওপির টহল দল অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ৮৪/৩-এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্ত সংলগ্ন আতারপাড়া মাঠে মাটির নীচে পুঁতে রাখা বস্তায় ভরা কালো কসটেপ দিয়ে মোড়ানো ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র, ম্যাগাজিন এবং গুলি দৌলতপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
অস্ত্র উদ্ধারের বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়ায় ১২ বছরের এক মা-বাবা হারা অনাথ শিশুকে ধর্ষণের অভিযোগে শাওন নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিল মাড়িয়া নগরপাড়া গ্রামে ঘট ...
অনিক রায়, ফরিদপুর অফিস: একসময় ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম কেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ‘টাউন থিয়েটার’। নাট্যচর্চার পাশাপাশি পরবর্তী সময়ে এটি সিনেমা প্রদর্শনের জন্যও পরিচিতি লাভ করে। তবে সময়ের প ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণা ও হয়রানির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ৯ জুলাই ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া, পাগলির ঝিরি এলাকায় ...
সব মন্তব্য
No Comments