ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ফুলতলা বাজারের গরুহাট এলাকায় জহুরুল ইসলাম নামের আড়াই বছরের এক শিশু পানিতে পড়ে মুত্যুবরণ করেছে। পারিবারিকসুত্রে জানা যায়, ভ্রাম্যমাণ হকার্স ইউনিয়নের সদস্য ও ফুলতলা বাজারের গরুহাট এলাকার বাসিন্দা রমজান আলীর আড়াই বছর বয়সের পুত্র জহুরুল ইসলাম খেলতে গিয়ে বাড়ির পাশের নলকুপের পানি যাওয়ার গর্তে পড়ে মারা যায়। পরে, পরিবারের সদস্যরা টের পেলে তার পিতা মাতার করুণ আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। গতকাল মঙ্গলবার জোহর বাদ ফুলতলা বাজার আহমাদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে উপজেলার ডাবুর মাঠ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজা পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। নামাজে জানাজায় ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাড়িতে উপস্থিত হন জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী খান সুলতান মাহমুদ, আলী সরদার, কামরুজ্জামান, জাহাঙ্গীর মোড়লসহ ভ্রাম্যমাণ হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ।
ফুলতলায় বাজারের ব্যবসায়ী বাবলু খাঁ’র ইন্তেকাল
ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ফুলতলা বাজারের ব্যবসায়ী বাবুল আক্তার খাঁন ওরফে বাবলু খাঁ (৭৪) গতকাল স্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টায় ইন্তেকাল করেন (ইন্না………….রাজেউন)। গতকাল মাগরিব বাদ ফুলতলা এম এম কলেজ জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে উপজেলার ডাবুর মাঠ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজায় ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাড়িতে উপস্থিত হন আইয়ান জুট মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আহেম্মদ ভূঁইয়া, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রিপন, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, ব্যবসায়ী আতাউর রহমান চাঁন, বিশিষ্ট ব্যবসায়ী আলাল হক খাঁন, যুবায়ের হোসেন বনি, ইউপি সদস্য ইমদাদুল হক মিটুল, তরিকুল ইসলাম, জাহিদ জমাদ্দার, বাজার বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক খন্দকার রকিবুল ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবু ...
বরিশাল অফিস: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম এমপি আজ (বৃহস্পতিবার) বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মনিপুর জামে মসজিদে নিজ নির্বাচনী এলাকার জনগণের সাথে পবিত্র ঈদ উল আযহার নামাজ আদায় ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাম ...
স্টাফ রিপোর্টার: ত্যাগ ও উৎসর্গের মহিমায় সারাদেশে আজ বৃহস্পতিবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী ১০ জিলহজ মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালন করছে ধর্মপ্ ...
সব মন্তব্য
No Comments