স্টাফ রিপোর্টার: শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছে সেই ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার দুপুরে রাজধানীর সূত্রাপুরে অভিভক্ত ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিএনপির এই তরুণ নেতা বলেন, গতকাল একটি বৃহৎ রাজনৈতিক নেতার মুখে শুনলাম একদল খেয়ে গিয়েছে। আরেক দল খাওয়ার জন্য বসে রয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই- এই ধরণের মন্তব্য করে ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে। আমরা ১৬ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি সেটি একটি ঐতিহাসিক হয়ে থাকবে। আমাদের হাজার হাজার ভাইয়েরা গুম হয়েছে, খুন হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। মিথ্যা মামলায় বারবার জেলে গিয়েছি। আমাদের মতো এতো নির্যাতন অন্যকোনো দল সহ্য করে নাই। অতএব কেউ বলে খাবার জন্য অপেক্ষা করছি, তারা বোকার সঙ্গে বাস করছেন। আপনারা ইতিপূর্বে ক্ষেতে পেরেছেন কিনা-এজন্য হয়তো আপনাদের মনে ক্ষোভ থাকতে পারে, যে আপনারা কোনো দিন রাষ্ট্রক্ষমতায় যেতে পারেন নাই, যেতেও পারবেন না।
কিংস পার্টির বিষয়টি সামনে এনে ইশরাক হোসেন বলেন, একটি কিংস পার্টির তৈরির চেষ্টা করছেন। সরকারে যারা আছেন তারা কিংস পার্টি তৈরি করে ক্ষমতায় আসার চক্রান্ত করছেন। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে অনৈক্য সৃষ্টি করেছেন-এতে করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লাভই হবে। এসব কথাবার্তা বলে ঐক্য নষ্ট করবেন না।
তিনি বলেন, ৫ আগস্টের পরে বৈষম্য বিরোধী একটি দালাল শ্রেণী তৈরি হয়েছে, যারা সরকারের বিভিন্ন দফতরে গিয়ে বদলি বাণিজ্য করছে। অতএব যারা বদলি বাণিজ্য করে তাদের মুখে অনেক কথায়ই মানায় না। আমরা অনেক গণতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়েছি- যে আন্দোলন আমরা করেছি, আবারো যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রস্তুত আছি।
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার ২১ ...
স্টাফ রিপোর্টার: জনজীবনের সংকট দূরীকরণ এবং মার্কিনসহ অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মশিয়ূর রহমান যাদু মিয়ার দূরদর্শী নেতৃত্বের কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক কর্মকর্তা থেকে সফল রাজনৈতিক নেতায় রূপান ...
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী—জনতার অভ্যূত্থানের মহানায়ক শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের ৫০তম হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় স ...
সব মন্তব্য
No Comments