স্টাফ রিপোর্টার: দেশকে স্থিতিশীল রাখতে সন্ত্রাসী হামলা থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠান রক্ষার পাশাপাশি সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রেখে মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক তৈরির লক্ষ্যে জনসভা করেছে ঢাকা জেলা শ্রমিক দল।
জনসভায় জানানো হয়, জাতীয়তাবাদী শ্রমিকদল ও ২১টি শ্রমিক সংগঠন মিলে শ্রমিক কর্মচারী ও বিপ্লবের সহযোগী শক্তির নেতৃত্বে প্রতিটি এলাকায় শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক ব্রিগেড গঠন করা হচ্ছে।
বুধবার বিকালে ঢাকা জেলা শ্রমিকদলের আয়োজনে ঢাকার ধামরাইতে জেলা শ্রমিক দলের সভাপতি দীন ইসলামের সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ শ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, সাভার উপজেলা বিএনপির সভাপতি কফিলউদ্দিন, শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বিএনপি নেতা শামছুল ইসলাম ও শাহাবুদ্দিন বিল্টু, ঢাকা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী ও আশুলিয়া শ্রমিক সভাপতি আব্দুল খালেক সহ নেতৃবৃন্দ।
সভায় শিমুল বিশ্বাস বলেন, ৫ আগস্টের পর বিপ্লবের পরাজিত শক্তির সহযোগী কিছু সুযোগ সন্ধানী অফিস-আদালতসহ শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে। শ্রমিক-কর্মচারীদের নায্য মজুরি ও ন্যায় সঙ্গত দাবি আদায়ের যে কোনো নিয়মতান্ত্রিক শ্রমিক আন্দোলনের প্রতি শ্রমিকদল ও সম্মিলিত শ্রমিক পরিষদভুক্ত ২১টি শ্রমিক সংগঠনের পূর্ণ সমর্থন ও সহযোগিতা রয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থনে ছাত্র, শ্রমিক ও জনতার মিলিত গণঅভ্যুত্থান ও বিপ্লবে পরাজিত আওয়ামী বাকশালী ফ্যাসিবাদের উচ্ছিষ্টগোভী কিছু সুযোগ সন্ধানী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় লিপ্ত হয়েছে। মুখোশধারী কেউ যেন শিল্প প্রতিষ্ঠানের কোনো ক্ষতিসাধন ও ধ্বংস করতে না পারে সেজন্য জাতীয়তাবাদী শ্রমিকদল ও ২১টি শ্রমিক সংগঠন মিলিতভাবে শ্রমিক কর্মচারী ও বিপ্লবের সহযোগী শক্তির নেতৃত্বে প্রতিটি এলাকায় শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক ব্রিগেড গঠন করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments