স্টাফ রিপোর্টার: সহিংস রাজনীতির বিরুদ্ধে ও সম্প্রীতির পক্ষে রাজধানী ঢাকায় গণমিছিল করেছেন জাতীয় পার্টির কো: চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। শনিবার সকাল ১১ টার দিকে বাবলার নিজ নির্বাচনী এলাকা দোলাইরপার পাড় থেকে শুরু হয়ে জুরাইন পোস্তপোলা হয়ে খন্দবকার রোডরে মাথায় এসে শেষ হয় এ মিছিল। মিছিলে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
মিছিলের আগে জুরাইন আমির টাওয়ারের সামনের সড়কে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে সৈয়দ আবু হোসেন বাবলা ছাড়াও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক সুজন দে, কদমতলী থানার জাপার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপার সভাপতি কাওসার আহমেদ ও সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা।
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিন জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, জাতীয় পার্টি ও আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের সব সময় যে কোনো ধরণের সহিংস রাজনীতির বিরুদ্ধে। আমরা সংঘাতের পরিবর্তে সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। দেশের সাধারণ মানুষও রাজনীতির নামে সংঘাত, সংিসতা, পুলিশ -সাংবাদিকদের ওপর হামলা, অগ্নি সংযোগের বিরুদ্ধে।
বাবলা বলেন, আমার নির্বাচনী এলাকা ঢাকা- এর শ্যামপুর কদমতলীর প্রতিটি মানুষ শান্তি প্রিয়। কোনো অশুভ শক্তি আমার নির্বাচনী এলাকায় অশান্তি করতে পারবে না। অতন্ত্র প্রহরীর মতো আমি আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে ছিলাম , আছি থাকবো।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments