নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ মজিবুর রহমানের পতনের পর ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে নাই। আর যারা এদেশের ছাত্র- জনতা হত্যা করেছে ,যারা বাংলাদেশের অর্থ লূটপাট করে বিদেশে পাচার করেছে ,তারা আগামী ৪২ বছরে বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবে না।
শনিবার (২ নভেম্বর) বিকেলে দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো দুঃস্বপ্নে বিভোর হয়ে আছে। পাশের দেশে বসে বসে শেখ হাসিনা তার নেতাকর্মীদের ফোন করে করে চক্রান্তের নির্দেশ দিচ্ছেন। অন্তবর্তী সরকারের প্রতিটি কাজে বাঁধা সৃষ্টি করার অপকৌশল করছেন। শেখ হাসিনার কোন ষড়যন্ত্রই আর কখনো সফল হবে না। এদেশের মানুষ পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে আর কখনো গ্রহণ করবে না।
দুলু বলেন, দেশের মানুষ গত ১৬ বছরের তাদের হত্যা, গুম, অপহরণ, বিরোধী মতাদর্শকে দমন পীড়ন, বিচারের নামে প্রহসন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আওয়ামী লীগের দলীয় লোকজন ছাড়া সাধারণ মানুষের কোন চাকুরী না হওয়া, ভোট ও ভাতের অধিকার কেড়ে নেয়াসহ সকল অপকর্ম দেখেছে। সকল অত্যাচার দেশের মানুষ নিরবে দেখেছে কোন প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি। প্রতিবাদ করলেই আওয়ামী লীগ সকল শ্রেণী পেশার মানুষের উপরে হামলা করেছে। এরপর মামলা দিয়ে প্রশাসন দিয়ে আটক করিয়ে নির্যাতন করেছে।
আওয়ামী লীগ যেকোন বিষয়ে কোন বাড়াবাড়ি করার চেষ্ঠা করলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। দেশের মানুষ যাদেরকে একবার দেশ ছাড়া করেছে তাদেরকে আর বাংলাদেশে ঠাই দিবে না।
জনসভায় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যর ভেতর বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপি নেতা ও দুলু’র সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি , জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, কাজী শাহ আলম, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments