ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আব্দুল খলিল মিয়া (৫৫), ছেলে মো. আসিফ (২০), খলিল মিয়ার ভাই অলি মিয়া (৫০), ভাগ্নে নাছির মিয়া (২০) আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। আহত খলিল মিয়া নবীনগর উপজেলার বড়িকান্দি পশ্চিম পাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে। গত সোমবার (৩ ফেরুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত অলি মিয়ার স্ত্রী সেলিনা বেগম সোমবার রাতে সন্ত্রাসী মনাকসহ ৮ জনের নাম উলেøখ করে অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করে নবীনগর থানায় একটি মামলা করেছেন।
আহতদের স্বজনরা জানান, সোমবার খলিল মমিয়ার ভাতিজার বিয়ের অনুষ্ঠান ছিল। সকালের দিকে তুচ্ছ বিষয়ে প্রতিপক্ষের লোকজন পি¯Íল ও বন্দুক নিয়ে হামলা চালায়। এতে খলিল মিয়া, তার ছেলে, ভাই ও ভাগ্নে গুরুতর আহত হয়। দ্রæত তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সোমবার সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই তাদেরকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে তাঁদেরকে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে চিকিৎসার পর হাসপাতালে রয়েছে। আমরা বিষয়টি সংশিøষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, মনাক এলাকার ভয়ানক সন্ত্রাসী। তার বিরুদ্ধে অনেক মামলা আছে। কিছুদিন আগে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে। কিন্তু গত মাসে সে জামিনে বের হয়ে আসে।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, হামলায় গুলিবিদ্ধ হওযার পর অলি মিয়াসহ চারজনকে ঢাকায় পাঠানো খবর শুনেছি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সোমবার সকালে খলিল মিয়া ছেলেকে নিয়ে ভাতিজার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। এসময় পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের মনাক ডাকাত ও তার ছেলেরা তাদের ওপর গুলি চালান এতে গুলিবিদ্ধ হন বাবা-ছেলেসহ ৪জন। পরে এ অবস্থায় তাদের ঢাকায় নিয়ে ভর্তি করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, মনাক ডাকাতের নামে আগেই মাদক, চুরি, ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments