পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শরিফুল ইসলাম সৌরভ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সৌরভের বাড়ি পঞ্চগড় পৌরসভার উত্তর দর্জিপাড়া এলাকায়। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। বুধবার (১২ মার্চ) বিকেলে পৌর এলাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করলে রাতে শিশুটির মা বাদী হয়ে সৌরভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। এদিকে রাতে পরীক্ষা-নিরীক্ষা জন্য শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার এজার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় নিকটতম প্রতিবেশী সৌরভ কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরে দেখতে পান।পরে ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত সৌরভ শিশুটির বাবাকে মারধরও করে। পরে পরিবারের সদস্যরা থানা পুলিশকে খবর দিলে বাড়ি থেকে সৌরভকে গ্রেপ্তার করে। ধর্ষণের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুল কাদির বলেন, শিশুটি হাসপাতালে আনার পর প্রাথমিকভাবে পরীক্ষায় যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। তবে পরীক্ষা-নিরীক্ষা পর সঠিকভাবে বলা যাবে। শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম সৌরভ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি মা বাদী হয়ে রাতে ধর্ষণের মামলা করেছেন। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments