স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার প্রধান সড়কসহ অলিগলি পানিতে তলিয়ে গেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হওয়া বৃষ্টি প্রায় ২ ঘণ্টা মুষলধারে চলে। এ সময়ে ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। অল্প সময়ে ভারী বৃষ্টির কারণে পানি নিষ্কাশন হতে দেরি হওয়ায় মোহাম্মদপুর, ফার্মগেট, গ্রিন রোড, কারওয়ান বাজার, গুলশান, বাড্ডা, মতিঝিল, নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুর, মিরপুর, মালিবাগ, মৌচাক, ধানমন্ডি, পান্থপথসহ বিভিন্ন এলাকার সড়ক হাঁটুপানিতে ডুবে যায়।
জলাবদ্ধতার কারণে রাজধানীর গুলশান, বনানী, মহাখালী, আসাদগেট, ফার্মগেট, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউসহ প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। গণপরিবহন সংকটে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা-ভ্যানে গন্তব্যে যেতে দেখা গেছে। বৃষ্টির সময় মোটরসাইকেলগুলো ফ্লাইওভারের নিচে আশ্রয় নিলেও অনেকেই ভিজে গেছেন। মালিবাগ, আরামবাগ, নয়াপল্টন, আগাসাদেক রোডসহ বিভিন্ন এলাকায় পানি মাড়িয়ে চলাচল করতে হয়েছে পথচারী ও শিক্ষার্থীদের।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে, বৃষ্টির কারণে রাজধানীর প্রায় সব প্রধান সড়কে যানজট তৈরি হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, শহরের ১৪১টি স্থানকে জলাবদ্ধতার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জলাবদ্ধতা দ্রুত নিরসনে প্রতিটি ওয়ার্ডে জরুরি প্রতিক্রিয়া দল গঠন করা হয়েছে এবং পাম্পের সংখ্যা বাড়ানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতেও ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, শনিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকতে পারে। এছাড়া দেশের ছয় বিভাগের কয়েকটি স্থানে আরও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপের পাশাপাশি মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।
শুধু ঢাকা নয়, এর আগে ভোরের অঝোর বৃষ্টিতেও রাজধানীর বিভিন্ন এলাকায় জলজট দেখা দেয়। গত মাসেও ৬ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার অনেক সড়ক পানিতে তলিয়ে গিয়েছিল। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ছোট নালাগুলোর সঙ্গে প্রধান খালের সঠিক সংযোগ না থাকা, ড্রেনে ময়লা জমে থাকা এবং পয়ঃনিষ্কাশন পথ দখল হয়ে যাওয়াই জলাবদ্ধতার মূল কারণ। সমন্বিত পয়োনিষ্কাশন মহাপরিকল্পনা ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মত তাদের।
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়। বিরোধী রাজনৈতিক মতা ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বল ...
সব মন্তব্য
No Comments