ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঔষধ বিক্রির আড়ালে নেশা জাতীয় নিষিদ্ধ অ্যালকোহল বিক্রির অপরাধে মাহাবুব আলম নামে একজন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, রবিবার উপজেলার সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে সলিমগঞ্জ বাজারের আব্দুল ওয়াহাব দাখিল মাদ্রাসা মার্কেটের জনসেবা হোমিও ফার্মেসীর মালিক মাহাবুব আলম সরকারের হোমিও গোডাউনে অভিযান চালায়। এসময় হোমিও ঔষধের গোডাউন থেকে নিষিদ্ধ নেশা জাতীয় ১০৮০ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাহাবুব আলমকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত ব্যবসায়ী হচ্ছে বড়িকান্দি ইউনিয়নের মোক্তারামপুর গ্রামের মৃত ডাঃ আব্দুস ছালামের ছেলে মাহাবুব আলম সরকার (৩৮)।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা বলেছেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঢাকা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা যাতে ...
স্টাফ রিপোর্টার: মৌসুমী বায়ুর প্রভাব কমলেও লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় তিন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সারাদে ...
স্টাফ রিপোর্টার: বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ শুক্রবার ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। এদিন সকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না ...
সব মন্তব্য
No Comments