বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকা-ে সম্পৃক্ততা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘সাংস্কৃতিক সপ্তাহ’ আজ ০৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শেষ হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, এরকম সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের মাধ্যমে দেশের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও অর্জন আরও বিকাশ লাভ করে এবং সংস্কৃতি ও সভ্যতা আরও সমৃদ্ধ হয়। উদার ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।
উল্লেখ্য এই সাংস্কৃতিক সপ্তাহে সংগীত, নৃত্য, কবিতা আবৃৃতি, বির্তক, রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় সেরা ৩জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments