কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পূজামন্ডপ পরিদর্শন করেছেন যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল-সাইফুল সোহাগ। শনিবার রাতে তিনি পৌর শহরের ৪ টি পূজা মন্ডপ পরিদর্শন করে এবং সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দূর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। পরে প্রতিটি পূজামন্ডপ কমিটিকে আর্থিক অনুদান প্রদান করেছেন।
পূজামন্ডপ পরিদর্শনকলে পটুয়াখালী-৪ আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রীয় নেতা সোহাগ বলেন, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। তারই সুযোগ্য কন্যা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এক সাথে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি।
তিনি আরও বলেন, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবহেলিত এই জনপদকে আলোকিত করেছেন। এছাড়া তার নিজ হাতে সারা দেশেই যে দৃশ্যমান উন্নয়ন করেছেন এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চাইলেন যুবলীগ এই নেতা।
এসময় উপজেলা যুবলীগের সাবেক সংগঠনি সস্পাদক সৈয়দ জাকির হোসেন, যুবলীগ নেতা শেখ যুবরাজ, এ্যাড.সুমন, মো.মিজানুর রহমান, আল আমিন তালুকদার, মো.দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments