ডেস্ক রিপাের্ট: কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হক মারা গেছেন। আজ সন্ধ্যা ৬টায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানাগেছে, ড. মিজানুল হক অনেক দিন ধরে ডায়াবেটিস, কিডনিসহ নানা সমস্যায় ভুগছিলেন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৮ জুলাই থেকে তিনি সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় করোনামুক্ত হওয়ার পর তিনি বাড়ি ফিরে যান। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে গত ২০ আগস্ট আবারো তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় মারা যান।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন।
ড. মিজানুল হক ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে পর পর দু’বার আওয়ামী লীগ প্রার্থী হিসেবে বিজয়ী হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
মরদেহ রাতেই করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া নামাপাড়া গ্রামে নেয়া হবে। শনিবার করিমগঞ্জে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গুজাদিয়ায় পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হবে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments