ডেস্ক রিপোর্ট: বাংলা গানের হাওয়া বদলের যে যাত্রা শুরু করেছিল ‘উইন্ড অব চেঞ্জ’-সে হাওয়া এখনো থামেনি। ২১ মার্চ উইন্ড অব চেঞ্জ-এর সংগ্রহ থেকে অন্তর্জালে প্রকাশিত হল নতুন গান-‘দুই কুলে সুলতান’। তাপসের সংগীতায়োজনে নির্মিত গানটি উৎসর্গ করা হয়েছে এর কথা ও সুরের অমর স্রষ্টা কিংবদন্তি লোকশিল্পী গফুর হালিকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী।
শিবামনির ঝড়ো পারকেশান কিংবা আরশাদ খানের জাদুকরি এসরাজ, আনা রাকিতার ধ্রুপদি ভায়োলিন কিংবা মিকাল হাসানের ইলেক্ট্রিক গিটারের সুরের মতো দেশ বিদেশের খ্যাতনামা মিউজিশিয়ানদের সুর-সিম্ফনিতে ফের আলোড়িত হবেন শ্রোতারা। তাপসের নান্দনিক সংগীতায়োজনে গানটির মধ্য দিয়ে নিজের কন্ঠের শক্তিমত্তার ফের সাক্ষর রেখেছেন ঐশী।
দীর্ঘদিন পর উইন্ড অব চেঞ্জ এ নিজের নতুন গান প্রকাশে দারুণ উচ্ছ্বসিত এ শিল্পী।
তার ভাষ্যে, “আমরা ইতিমধ্যেই বুঝে গেছি বাংলা গানের আন্তর্জাতিক প্লাটফর্ম হিসেবে উইন্ড অব চেঞ্জ-এর ভারটা আসলে কতটুকু। ভার বলছি এ জন্য- পুরো বিশ্বের সব শ্রেষ্ঠ মিউজিশিয়ানদেরকে নিয়ে এভাবে বাংলা গানকে উপস্থাপন করা এবং সফলভাবে উপস্থাপন করা এবং মানুষের মনে স্বকীয়তা থেকে জায়গা দখল করা এটা একটা বড় চ্যালেঞ্জ। সে জায়গা থেকে উইন্ড অব চেঞ্জ সম্পূর্ণভাবে সাকসেসফুল। আমাদের দেশের মানুষকে উইন্ড অব চেঞ্জ অনেক সফল গান উপহার দিয়েছে।”
উইন্ড অব চেঞ্জ এ এর আগে ঐশীর কণ্ঠে প্রকাশিত হয় ‘দিল কি দয়া হয় না’ ও ‘নিজাম উদ্দিন আউলিয়া’ গান দু’টি। দুটি গানই দারুণ শ্রোতাপ্রিয়তা অর্জন করে।
তারই ধারাবাহিকতায় নতুন গানটি প্রসঙ্গে এশী বলেন, “উইন্ড অব চেঞ্জ এ গান প্রকাশ মানেই আমার জীবনেও একটা নতুন মোড়। রেকর্ডিং এর অনেকদিন পর প্রকাশিত হল ‘দুই কুলে সুলতান’। গানটার সংগীতায়োজন এত স্ট্রং আর এত এত শ্রেষ্ঠ মিউজিশিয়ানদের সামনে বাংলা গান গাইতে পারাও দারুণ একটা গর্বের ব্যাপার ছিল। এর সম্পূর্ণ কৃতিত্ব তাপস ভাই ও প্রিয় মুন্নী (ফারজানা মুন্নী) ভাবির।”
গানবাংলা টেলিভিশনের জন্য টিএম প্রোডাকশান নির্মিত গানটির প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী ও কৌশিক হোসেন তাপস। গানবাংলা জানায়, গানটি ইতিপূর্বে টেলিভিশনে সম্প্রচারিত হলেও প্রথমবারের মতো গানবাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশের মাধ্যমে শ্রোতাদের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। সর্বশেষ গতবছর প্রকাশিত হয় উইন্ড অব চেঞ্জ-এর গান ‘কানার হাট বাজার’।
গানের লিংক
https://www.youtube.com/watch?v=WfTTN8oKDws
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments