বিশেষ প্রতিনিধি: ঢাকা—৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু বলেছেন,বঙ্গবন্ধুর আদর্শই হচ্ছে বাংলাদেশের অবকাঠামোগত বর্তমান দৃশ্যমান উন্নয়নসহ সার্বিক উন্নয়নের চাবিকাঠি। কারণ প্রধান মন্ত্রী শেখ হাসিনা সেই আদর্শ নিয়েই তার রাজনীতি ও দেশের উন্নয়নে পথচলা শুরু করে আজও বীরদর্পে এগিয়ে চলেছেন। তাই বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হওয়ার একমাত্র পথই হচ্ছে শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে তার প্রতিটি কথার পালন করছেন বলেই শেখ হাসিনার কোন বিকল্প নেই।
সোমবার রাতে ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ডের সারুলিয়া টেংরা এলাকায় "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে' আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ও সাবেক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রধানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন। বিশেষ অতিথি ছিলেন ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সহ—সভাপতি শামসুদ্দিন খান ও ডিএসসিসির টাউন ফেডারেশনের সভাপতি রাশিদা আক্তার শান্তা।
এদিকে ওই রাতেই ৬৮ নং ওয়ার্ডের সারুলিয়া এম.এ.ছাত্তার স্কুল ইউনিট আওয়ামী লীগের আয়োজনে পৃথকভাবে একই কর্মসূচী পালন করা হয়। সংগঠনটির সভাপতি মো. ফরিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন ও আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ডেমরা ফাঁড়ির ইনচার্জ বিল্লাল আল—আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দুলাল খান ও ৬৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আরাফাত হোসাইন সুজন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments