স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ১ হাজার ২৬৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ১৫০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগে ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (১২ এপ্রিল ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ৬৫৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৬৩৯ জনের হাম নিশ্চিত হয়েছে।
একই সময়ে মোট ১০ হাজার ২২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৭ হাজার ৬৫৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
হাম রোগে মৃত্যুর তথ্যে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে ১৫১ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হাম রোগে মোট ২৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা বিভাগে সন্দেহজনক রোগী ও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হয়েছে এবং আক্রান্তদের চিকিৎসা ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং দ্রুত রোগী শনাক্ত করা জরুরি।
স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের জ্বর, র্যাশ বা সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ১৫৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক রোগী ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শনিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে রো ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম ও হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, ৩ জুলাই সকাল ৮টা ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৯ জন। ১৫ ম ...
সব মন্তব্য
No Comments