রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারকে সুপরিকল্পিত হত্যার প্রতিবাদ
স্টাফ রিপোর্টার: রংপুরে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারকে সুপরিকল্পিত হত্যার স্বচ্ছ ও স্বাধীন তদন্ত এবং বিচার, সারা দেশে নিত্যদিন হত্যা, ধর্ষণ, বলৎকার, নির্যাতন, মব বন্ধের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বিকাল ৫ টায় জিপিও’র সামনে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্বরে মানববন্ধন করে। মানববন্ধন শেষে বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা রোড এলাকার সড়কসমূহ জাসদের বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে জাসদ চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
জাসদ কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং মোহম্মদ মোহসীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জাসদের যুগ্ম—সাধারণ সম্পাদক শওকত রায়হান, জাতীয় শ্রমিক জোট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় কৃষক জোটের নেতা ও জাসদের সদস্য রতন কুমার দাস, জাসদের কোষাধ্যক্ষ মো: মনির হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. মো: সেলিম, সহ—সম্পাদক আলী হাসান তরুন, এড. আবু হানিফ, জাতীয় আইনজীবী পরিষদের নেত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী এড. শ্রাবণী দত্ত জয়া ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজী মো: ইদ্রিস বেপারী, ঢাকা মহানগর পূর্বের সহ—সভাপতি মাহবুবুর রহমান, জাতীয় যুব জোটের সহ—সভাপতি শুভংকর দেব বাপ্পা, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাস প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, রংপুরে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবার হত্যাকান্ড এবং হত্যাকাণ্ড পরবতীর্তে পুলিশি তদন্তে রাখঢাক, অসচ্ছতা, আলামত নষ্টের অভিযোগ জনমনে গভীর সন্দেহের উদ্রেক করেছে। বক্তারা বলেন, এই হত্যাকান্ড কোনো সাধারণ অপরাধ নয় বরং ঘটনাকে আড়াল করার অপচেষ্টা চলছে। বক্তারা শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের হত্যাকান্ডের ঘটনার তদন্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি করেন। বক্তারা বলেন, হত্যা, ধর্ষণ, বলৎকার, নির্যাতন, মবের ঘটনা সাম্প্রতিককালে নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। জনজীবনে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। বক্তারা পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক আনুগত্যের বদলে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত এবং পুনর্গঠন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
সমাবেশে বক্তারা বলেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে অবৈধভাবে গ্রেফতারের ২ বছর অতিক্রান্ত হয়েছে। ইতোমধ্যে সাজানো মামলায় ফরমায়েশি রায়ে তাকে ৩০ বছর কারাদন্ড দেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে শতাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বক্তারা, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেয়া ফরমায়েমী রায় বাতিল, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী প্রদান করেছেন। আগামীকাল ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি এই বাণী দেন ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার, ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ার ...
সব মন্তব্য
No Comments