স্টাফ রিপোর্টার: যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসক শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। কম্পিউটার কারসাজি করে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিয়েছে। প্রতিটি সেক্টরে সিন্ডিকেটের হোতা ছিলেন হাসিনা পূত্র জয়।
সোমবার বিকালে খিলক্ষেত থানার নিকুঞ্জ ২এ সোসাইটি মাঠে ৯৬ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
জুয়েল আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, আপনারা নিরপেক্ষ হিসেবে কাজ করুন। স্বৈরাচার হাসিনার দোসরদের ভয় পাবেন না। মনে রাখবেন আপনারা একা নন। আপনাদের সাথে ছাত্রজনতা আছে।
তিনি বলেন, যেকোন কিছুর বিনিময়ে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। ঐক্য বিনষ্ট করার চক্রান্ত চলছে। নিজেদের মধ্যে ফাটল ধরাতে পারলেই আওয়ামী লীগ তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে।
৯৬নং ওয়ার্ড যুবদলের আহবায়ক টিটু মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, খিলক্ষেত যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মজুমদার মুরাদ, সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments