ডেস্ক রিপোর্ট: সেজুতি হোসাইন জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন যুব শক্তির ঢাকা জেলা (উত্তর) শাখার আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুরে তিনি সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দেন তিনি। সেখানে জানান, ওই তারিখ থেকেই তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সব ধরনের দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।
সেজুতি হোসাইন বলেন, গত জুলাই মাসে সংঘটিত আন্দোলনের পর থেকেই তিনি বৈষম্যবিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন। তবে ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতেই তিনি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, তার পদত্যাগের বিষয়টি ইতোমধ্যে দলের দায়িত্বশীল নেতাদের অবহিত করা হয়েছে। ভবিষ্যতে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়াতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেছেন তিনি।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments