স্টাফ রিপোটার: রাজধানীর পল্লবী থানার মিরপুর ১২ নং ঝিলপাড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর পাশে দাড়িয়েছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন দলটির নেতারা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এসব খাদ্য সামগ্রী তুলে দেন।
এসময় আমিনুল হক বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় মানুষের কষ্ট তাদের বিবেককে নাড়া দেয় না। দেশের মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে দিশেহারা তখন আবারও বিদ্যুৎয়ের মূল্য বৃদ্ধি ঘোষণা জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছুই না।
তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছিলো জনগণের স্বার্থ রক্ষার জন্য। বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না। নিপীড়িত মানুষের পাশে দাড়িয়ে জনগণের দুঃখদুর্দশা লাঘবের জন্য বিএনপি সবসময়ই কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাড়িয়েছি।
এসময় পল্লবী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ১৯ ফেব্রুয়ারি পল্লবী থানার মিরপুর ১২ নং ঝিলপাড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments