স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা এখন জালিম সরকারের কাছ থেকে মুক্তি চায়। এখন আর কোনো প্রতিবাদ নয়, সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকার পতনের লক্ষ্যে এক দফা আন্দোলনের জন্য দেশবাসী আজ প্রস্তুত।
সোমবার রাজধানীর মোহাম্মদপুরের শংকরের জাফরাবাদে মাদ্রাসার এতিম বাচ্চাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, এ সরকারের আমলে দেশ ও জনগণ কিছুই নিরাপদ নয়। নিজ স্বার্থে এ সরকার দেশের স্বার্থ বিলিয়ে দিয়েছে। গণতন্ত্রকে বন্দী রেখে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এরা জাতিকে শোষণ করছে। সারাবিশ্বের কাছে এ জাতিকে হেয় প্রতিপন্ন করেছে।
তিনি বলেন, বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়। জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে। আর আন্দোলনে স্বৈরাচারী সরকারের দোসর ছাড়া সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল এক হয়েছে। এবারের লড়াই ১৮ কোটি মানুষকে মুক্ত করার লড়াই।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা সোহেল রহমান, অ্যাডভোকেট আক্তার হোসেন, আদাবর থানা আহবায়ক নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন জীবন, মোহাম্মদপুর থানা যুগ্ম আহবায়ক জামাল হোসেন টুয়েল, দেলোয়ার হোসেন মামুন, বিএনপি নেতা সফিক ভূঁইয়া, মোতাহার হোসেন, আজমিন জাফর ইকবাল তালুকদারসহ মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগর থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
সব মন্তব্য
No Comments