ডেস্ক রিপোর্ট: চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো বা দ্বিতীয় রাউন্ডের সবগুলো ম্যাচই ছিল তীব্র উত্তেজনাপূর্ণ। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অগণিত ফুটবল সমর্থক এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নিজেদের উচ্ছাস প্রকাশ করেছেন। তবে নকআউট পর্বের প্রথম ধাপ শেষ হয়ে গেছে।
টুর্নামেন্টে টিকে থাকা বাকি আটটি দল মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে। দলগুলো হলো সুইজারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, ইতালি, চেক রিপাবলিক, ডেনমার্ক, ইংল্যান্ড ও ইউক্রেন। আগামী শুক্রবার (২ জুন) ও শনিবার এই দুইদিনে চারটি ম্যাচ মাঠে গড়াবে।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় রাশিয়ার ক্রেস্তোভস্কি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও স্পেন। একইদিন দিবাগত রাত ১টায় দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। হাই ভোল্টেজ ম্যাচে জার্মানির আলিয়াঞ্জ এরেনায় লড়বে বেলজিয়াম ও ইতালি।
পরদিন শনিবার রাত ১০টায় আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে ডেনমার্কের প্রতিপক্ষ চেক রিপাবলিক। একইদিন দিবাগত রাত ১টায় ইংল্যান্ড ও ইউক্রেন মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইতালির রোমের অলিম্পিক স্টেডিয়ামে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
সব মন্তব্য
No Comments