রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : ব্যবসায় লোকসানের কারণে ঋণের দায়ে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যালের মালিক মানিক চক্রবর্তী (৪৬)।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সবার অজান্তে বসত ঘরের পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। নিহত মানিক চক্রবর্তী শাওড়া গ্রামের মৃত জীবন কৃষ্ণ চক্রবর্তীর ছেলে।
স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, মানিক চক্রবর্তী দীর্ঘদিন থেকে রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যাল নামের একটি কোম্পানী পরিচালনা করে আসছিলেন। সাম্প্রতিব সময়ে ব্যবসায়ীক লোকসানের কারণে তিনি (মানিক) বিপুল পরিমান টাকা ঋণগ্রস্থ হয়ে পরেন। পাওনাদারদের চাপের কারণে তিনি (মানিক) গত কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙ্গে পড়েন।
সূত্রে আরও জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সবার অজান্তে বসত ঘরের পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে মানিক চক্রবর্তী আত্মহত্যা করেন। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments