স্টাফ রিপোটার: শোবিজ অঙ্গনে আবারও ভাঙনের খবর! এবার সংসার ভাঙলো সম্ভবনাময়ী অভিনেত্রী অলিভিয়া মাইশার। মিডিয়া সংশ্লিষ্টদের নিজেই বিচ্ছেদের খবরটি জানালেন এই অভিনেত্রী!
অভিনেত্রী অলিভিয়া মাইশা জানান, ‘মানুষের জীবন নদীর মতো। কখনও জোয়ার, কখনও ভাটা। কখনও বৃষ্টিতে পানি বেড়ে যায়, শীতকালে পানি শুকিয়ে যায়। আমাদের জীবনেও এমনটা হয়! আমাদের জীবনে কিছু মানুষ আসে; কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারণে স্থায়িত্ব ধরে রাখতে পারে না।’
তিনি বলেন, ‘‘আমার মা সব সময় একটা কথা বলে, ‘আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আমরা শুধু চেষ্টা করতে পারি!’ ঠিক সেভাবেই আমি আর নাফিজকে অনেকদিন ধরেই চেষ্টা করেছি একসাথে থাকতে! কিন্তু বিষয়টা একটা পর্যায়ে খুব কঠিন হয়ে যায়! ‘মানুষ কি বলবে’ ভেবে নিজেদের উপর একটু বেশিই টর্চার করে ফেলছিলাম আমরা! ‘জীবনটা অনেক ছোট, এতো কষ্ট নিয়ে বেঁচে থাকার কি দরকার’? এইটা ভেবে আমরা এ বছরের শুরু থেকেই সিদ্ধান্তে আসি আমরা আর একসাথে থেকে কষ্টে থাকতে চাই না!’’
৯ মাসের বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার প্রসঙ্গে অলিভিয়া মাইশা বলেন, ‘প্রায় ২-৩ মাস সময় নিয়েছি পরষ্পরকে বুঝতে! ফাইনালি ‘আল্লাহ্ যা করেন ভালোর জন্যেই করেন’ ভেবে আমরা আমাদের প্রায় ৯ মাসের বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে আবারও পুরানো বন্ধুত্বে ফিরে গিয়েছি। বিবাহে বিচ্ছেদ হয়, কিন্তু ভালবাসার বিচ্ছেদ নেই! বন্ধুত্বের বিচ্ছেদ নেই! যতদিন বেঁচে আছি আমাদের ভালবাসা ও বন্ধুত্ব থাকবে।’
এই অভিনেত্রী আরো বলেন, ‘শুধুমাত্র বৈবাহিক বন্ধন থেকে আমাদের সম্পর্কের ইতি টেনে নিলাম! এ ঘটনা আমাদের জীবনের গতি হয়তো রোধ করবে, ছন্দপতন করবে কিন্তু জীবন তো থেমে থাকবে না! নাফিসের জন্যে আমার অনেক অনেক দোয়া, ভালবাসা আর শুভ কামনা। আমরা যে সুখের জন্যে আলাদা হলাম আমরা যেন সে সুখ খুঁজে পাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’’
২০২১ সালে চলচ্চিত্র প্রযোজক মো: নাফিসের সঙ্গে অলিভিয়া মাইশারর বন্ধুত্ব হয়। এরপর কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের বন্ধন মজবুত হয়। ৩ মাস বছর ধরে চলে তাদের বন্ধুত্ব। তারই এক পর্যায়ে দুজনই পরস্পরের প্রতি ভালোবাসা অনুভব করেন। নাফিস-অলিভিয়া মাশার সম্পর্ক তাদের দুই পরিবার জানলে এতে পূর্ণ সমর্থন দেন। ২০২২ সালের জানুয়ারিতে বিয়ে হয় তাদের।
টুকটাক মিউজিক ভিডিও মডেলিং করলেও ২০২২ সালে অলিভিয়া মাইশা আলী আজাদ পরিচালিত ‘পদ্মা সেতু’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। ছবিটিতে অভিনয়ের পর গণমাধ্যমে রাতারাতি পরিচিতি পান অলিভিয়া মাইশা।
এরপর অসংখ্য দর্শক সমাদৃত নাটকে দেখা গেছে অলিভিয়াকে। কাজ করেছেন একাধিক বিজ্ঞাপনেও। চলতি বছর ‘পদ্মা সেতু’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে তার। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলাদা পরিচিতি পেয়েছেন অলিভিয়া মাইশা।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments