স্টাফ রিপোটার: আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গড়ার লক্ষ্যে সেনাসদস্যদের জন্য এইচএসসি (নিশ-১) প্রোগ্রাম পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত ১০ বছর মেয়াদী সমঝোতা স্মারকটি আজ শনিবার (০৯ ডিসেম্বর ২০২৩) বাউবি এর মূল ক্যাম্পাস গাজীপুরে নবায়ন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে পরিচালক, শিক্ষা পরিদপ্তর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রেজাউল ইসলাম, পিএসসি, পিএইচডি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম সমঝোতা স্মারক নবায়ন করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্র্ণ ভ‚মিকা পালন করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক নবায়ন উভয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই একটি উল্লেখযোগ্য মাইল ফলক। এর ফলে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার দ্বার আরো প্রসারিত হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এবং বিশেষ অতিথি হিসেবে পরিচালক, শিক্ষা পরিদপ্তর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রেজাউল ইসলাম, পিএসসি, পিএইচডি উপস্থিত ছিলেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর প্রো-উপাচার্য (শিক্ষা), ডিন ওপেন ষ্কুল; সমন্বয়কারী, নিশ-১ প্রোগ্রাম বাউবি এবং সেনাসদর শিক্ষা পরিদপ্তর বাউবি সমন্বয় সেলের প্রধান সমন্বয়কারী ও সমন্বয়কারীসহ অন্যান্য সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
যশোর অফিস: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও অসম্পূর্ণ ভাস্কর্য গত কয়েক দিন ধরে ভাঙা হচ্ছে। তবে কার নির্দেশে, কোন সংস্থার উদ্যোগে এবং কী কারণে এই কাজ চলছে— ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একজন রাষ্ট্রনায়কের প্রকৃত শক্তি হলো তাঁর সুস্পষ্ট পরিকল্পনায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে ‘আই হ্যাভ এ প্ল্যান’ এর ম ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের ...
সব মন্তব্য
No Comments