বরগুনা-২ আসন

সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই

প্রকাশ : 28 Jul 2026
সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই

বরিশাল অফিস: বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু মারা গেছেন।


সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী ও কালমেঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেগম নুর আফরোজ হেপী। 


গোলাম সরোয়ার হিরু বরগুনা জেলার পাথরঘাটার একজন প্রবীণ রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৯৬ সালে বরগুনা-২ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে তার মেয়াদ ছিল ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত। 


জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


তার মৃত্যুতে বরগুনা-২ আসনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সম্পর্কিত খবর

;