প্রবীর আইচ: দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২৮ হাজার ৩৬৩ জন। নতুন শনাক্ত হয়েছে ১২ হাজার ১৮৩ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন । এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার ৬ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ২৪ লাখ ৩৩ হাহাজার ৩২৪ জন। মোট শনাক্ত হয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২ হাজার ১৬৭ জন। মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন। মৃত্যু ৩৪ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ১৫ জন নারী। মৃত্যুর ক্ষেত্রে হাসপাতালেই ৩৪ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ২০ হাজার ১২১ ও নারী ১০ হাজার ২৪২ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকা ২২ জন, চট্টগ্রাম ৫ জন, রাজশাহী ৪ জন, সিলেট ১ জন ও ময়মনসিংহ ২ জন মারা গেছে।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments