স্টাফ রিপোর্টার: আগামী ১ নভেম্বর সকল কাঁচাবাজারে পলিথিন ও পলিপ্রপাইলিন তৈরী ব্যাগ ব্যবহার বন্ধ করার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সময় থেকে সব পলিথিন ব্যাগ উৎপাদন বন্ধে অভিযান চলবে। আগের সিদ্ধান্তনুযায়ী ১ অক্টোবর থেকে সুপারমলে পলিব্যাগ ব্যবহার বন্ধে কথাও জানান তিনি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে নণিক সমিতির অফিসে পলিথিন শপিংব্যাগ বন্ধে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয় আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান উপদেষ্টা।
তিনি বলেন, সবাই পর্যাপ্ত সময় পাচ্ছেন। আমরাও বিকল্প সরবরাহের জন্য কাজ করে যাচ্ছি।
উপদেষ্টা রিজওয়ানা বলেন, কাঁচাবাজরগুলোতে যাতে আর পলিথিন ব্যাগ ব্যবহার করা না হয় সে জন্য বিভিন্ন কর্মসুচি হাতে নেওয়া হয়েছে। এটা নতুন করে নিষেধ করার কিছু নেই।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments