বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল : "আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারীর উপর সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন।"- এই শ্লোগান নিয়ে শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে অধিকার এখানে, এখনই (RHRN-2) প্রকল্প, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট, তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম ও নারীপক্ষ কর্তৃক আয়োজিত এ সমাবেশে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সং বাড়াইকের সভাপতিত্বে এ সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, নারীপক্ষের কো-অর্ডিনেটর স্বপন সাঁওতাল, কালীঘাট ইউনিয়ন পরিষদের সদস্য মিতু রায়, তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের সদস্য সীমা মুন্ডা প্রমূখ।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments