মোংলা থেকে মোঃ নূর আলমঃ দুর্নীতি দমন কমিশন’র অর্থায়নে মোংলার সেন্ট পল্স উচ্চ বিদ্যালয় এবং মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে ২৬ ফেব্রুয়ারি রবিবার সকালে কলমদানি বিতরণ করা হয়।
রবিবার সকাল ১১টায় মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় এবং বেলা ১২টায় সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ে কলমদানি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল। স্কুল দুটিতে কলমদানি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নূর আলম শেখ, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার এন্ড্র জয়ন্ত কস্তা, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রদান শিক্ষক নরেশ চন্দ্র হালদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুনীতি রায়, রীতা সরকার, গীতিকাল মোল্লা আল মামুন প্রমূখ। এসময় বক্তারা শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় দুর্নীতির বিরুদ্ধে গণজাগরন সৃষ্টির আহবান জানান। মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে কলমদানি বিতরনের আগে সততা সংঘের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল। উল্ল্যেখ্য স্কুল দুটিতে দুর্নীতি বিরোধী শ্লোগান লিখিত তিনশো ত্রিশটি কলমদানি বিতরণ করা হয়।
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments