স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন , গত ২-৩ মাস ধরে রাজনৈতিক মঞ্চে শুনা যাচ্ছে খেলা হবে, খেলা হবে। কিন্তু কি নিয়ে খেলা হবে, কোন মাঠেই বা খেলা হবে তা কিন্তু জনগণ জানে না। তবে কেউ যদি খেলতে গিয়ে ফাউল করে জনগণ কিন্তু তাদের লাল কার্ড দেখাতে ভুল করবে না।
শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলীর ৫২নং ওর্য়াডে সহিংস রাজনীতির প্রতিবাদে ও মুক্তিযুদ্ধের চেতনায় উদার গণতান্ত্রিক, ইসলামী মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় জাতীয় পার্টি আয়োজিত এক বিশাল শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে বাবলা বলেন, রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। কিন্তু দেশের বর্তমান রাজনীতিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এক দল ক্ষমতায় থাকার জন্য শক্তি প্রদর্শন করে শোডাউনের রাজনীতি করছে,আর এক দল যেকোন মূল্যে ক্ষমতায় আসার জন্য সহিংসতার পথ বেছে নিচ্ছে। কিন্তু জাতীয় পার্টি সহিংস রাজনীতির পরিবর্তে শান্তির রাজনীতিতে বিশ্বাসী। জাতীয় পার্টি শোডাউনের রাজনীতির চেয়ে গণমানুষের শক্তিকে প্রাধান্য দেয়। জাতীয় পার্টি বিশ্বাস করে নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই।
সাংবিধানিকভাবে যে পদ্ধতিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সেই পদ্ধতিতে নির্বাচনে যাবে জাতীয় পার্টি। কোন অনির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি জাতীয় পার্টি বিশ্বাস করে না। তাই যারা রাজনীতির সভা সমাবেশের নামে অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচনের দাবি করছে , পক্ষান্তরে তারা দেশে অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে। তবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানবিক মূল্যবোধ সম্পন্ন কোন মানুষ তা মেনে নিবে না।
কদমতলী থানা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, আমির উদ্দিন আহমেদ ডালু, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাউসার আহমেদ, শাহনাজ পারভীন, বাবুল হোসেন মিন্টু, হাসান আলী, কফিল উদ্দিন কফু, ইসমাঈল হোসেন, মো: জাহাঙ্গীর, মো: আলমগীর প্রমুখ।সমাবেশ পরিচালনা করেন ডি.কে.সমির।
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
স্টাফ রিপোর্টার: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেই তাকে প্রকাশ্যে সতর্ক করলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা কর ...
স্টাফ রিপোর্টার: রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আ ...
সব মন্তব্য
No Comments