স্টাফ রিপোর্টার: দেশে ক্রমবর্ধমান ‘মব সন্ত্রাস’ বা গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, গত দেড় বছরে দেশ কার্যত “মবের শহরে” পরিণত হয়েছে, যা জননিরাপত্তা ও আইনের শাসনের জন্য বড় হুমকি।
সোমবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা অভিযোগ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতেও এখন নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি— কোথাও নিরাপত্তা নিশ্চিত নয়। এমনকি আদালত প্রাঙ্গণ ও আইনজীবীদের কক্ষেও মব হামলার ঘটনা ঘটেছে, যা বিচার ব্যবস্থার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি সাম্প্রতিক বিভিন্ন ঘটনার উদাহরণ তুলে ধরে বলেন, গণমাধ্যম অফিসে হামলা, চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা, কুষ্টিয়ায় এক পীরকে গণপিটুনিতে হত্যার মতো ঘটনাগুলো সমাজের গভীর অবক্ষয়ের প্রতিফলন।
সংসদ সদস্য আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার মব কালচার বন্ধের আশ্বাস দিলেও বাস্তবে পরিস্থিতির উন্নতি হয়নি। তার মতে, বিচারহীনতার সংস্কৃতি এবং দৃষ্টান্তমূলক শাস্তির অভাবই এ ধরনের সহিংসতা বাড়িয়ে দিচ্ছে।
তিনি বলেন, “মানুষ যখন ন্যায়বিচার পায় না, তখনই তারা নিজের হাতে আইন তুলে নিতে চায়। এতে সমাজে নৈরাজ্য তৈরি হচ্ছে।”
রুমিন ফারহানা জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে অতীতের গণপিটুনির ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments