স্টাফ রিপোর্টার: চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক মো. মাহবুবুর রশিদ মুন্না। তবে চলচ্চিত্রাঙ্গনে তিনি পরিচিত হিরো মুন্না নামে। ইতোমধ্যে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ধূসর কুয়াশা’ ও ‘ভাগ্য’নামের দুটি সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সুখ’নামের আরও একটি নতুন সিনেমা। সাংস্কৃতিক অঙ্গনের প্রতি ভালোবাসার টানে চলচ্চিত্র জগতে যুক্ত থাকলেও তিনি পেশাগত জীবনে নৌ পরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার হিসেবে কর্মরত আছেন।
সম্প্রতি এই ইঞ্জিনিয়ার-অভিনেতা চাঁদাবাজ চক্রের হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ এনেছেন। তার দাবি, সাংবাদিক পরিচয়ধারী একটি চক্র তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছে। টাকা না দেওয়ায় তারা নামমাত্র কিছু অনলাইন ও মুদ্রিত পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই হয়রানি থেকে রেহাই পেতে মাহবুবুর রশিদ মুন্না এরই মধ্যে রাজধানীর বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, গত ২৪ অক্টোবর দায়ের করা জিডিতে তিনি উল্লেখ করেন— দুই ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মোটা অঙ্কের টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে ওই দুজন বিভিন্ন নাম সদৃশ অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় তার বিরুদ্ধে বানোয়াট সংবাদ প্রকাশ শুরু করে এবং মোবাইলে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।
এ ঘটনায় তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের নিকট লিখিত আবেদনও করেছেন। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনেও (দুদক) অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতিতে অবগত করে রেখেছেন।
মাহবুবুর রশিদ মুন্না বলেন, ‘সম্প্রতি কিছু চাঁদাবাজ চক্র আমার বিরুদ্ধে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। এর মাধ্যমে আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম নষ্ট করার চেষ্টা চলছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, এই চক্রের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।’
নৌ পরিবহন সচিব বরাবর পাঠানো তার আবেদনে মুন্না উল্লেখ করেন, দুর্নীতি দমনে ভূমিকা রাখার কারণে একদল দুর্নীতিপরায়ণ ব্যক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, ‘চাকরি জীবনে আমি প্রায় ১৮ বছর ধরে দেশি-বিদেশি জাহাজে কর্মরত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করেছি। আমার সব আয়-উপার্জন বৈধ ও কর নথিতে প্রদর্শিত। কিন্তু কিছু অসাধু ব্যক্তি অবৈধ অর্থ আদায়ের পথ রুদ্ধ হওয়ায় এখন আমাকে হুমকি, হয়রানি ও মিথ্যা প্রচারণায় নেমেছে।’
আবেদনে তিনি সরকারের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা প্রদানের অনুরোধ জানান। পাশাপাশি তিনি সাংবাদিক নামধারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সোহেল রানা, মো. বাবু, রুস্তম মল্লিক ও জামাল উদ্দিনসহ অভিযুক্তদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। বর্তমানে এই নায়ক নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন এবং প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments