স্টাফ রিপোটার: ইউএনএফপিএ(UNFPA)-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি(Strengthening Parliament’s Capacity in Population and Development Issues ) প্রকল্পের আওতায় গঠিত বাল্য বিবাহ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ' সাব- কমিটির ১৯তম সভা সাব-কমিটির আহবায়ক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ এমপি-এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সাবকমিটির সদস্য আরমা দত্ত এমপি এবং আদিবা আনজুম মিতা এমপি অংশগ্রহণ করেন।
সভায় 'বাল্য বিবাহ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ' সাব-কমিটির ১৮তম সভায় গৃহীত সিদ্ধান্তসমুহের বাস্তবায়ন অগ্রগতি, মাননীয় হাইকোর্ট বিভাগ যৌন হয়রানি বন্ধে যে সকল নির্দেশনা প্রদান করেছেন তার ভিত্তিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কি কি পদক্ষেপ নিয়েছে তা পর্যালোচনাপূর্বক আইন ও নীতি পর্যালোচনা কমিটি কর্তৃক প্রনয়ণকৃত প্রতিবেদন নিয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ এবং ইউএনএফপিএ'র ১০ম কান্ট্রি প্রোগ্রামের(২০২২-২০২৬)আওতায় বাল্য বিবাহ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধকল্পে প্রস্তাবিত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
কমিটি যৌন হয়রানির সংঙ্গা তৈরীতে বিভিন্ন নির্ণায়ক নির্ধারণ ও যৌন হয়রানি বন্ধে বিভিন্ন আইনে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটা খুঁজে বের করে একটি অধিকতর যুগোপযোগী পূর্ণাঙ্গ পৃথক আইন তৈরী করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন স্হায়ী কমিটির সাথে বৈঠক করার সিদ্ধান্ত গ্রহণ করে। এছাড়া সভায় বাংলাদেশের যে সকল এলাকা বাল্যবিবাহ ও জেন্ডার ভিত্তিক সহিংসতার জন্য বেশী ঝুঁকিপূর্ণ সেই এলাকায় আরো বেশী স্হানীয় পর্যায়ে কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এম এ কামাল বিল্লাহ, জাকিউর রহমান ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
সব মন্তব্য
No Comments