ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানে তালেবানগোষ্ঠি নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক এডভোকেট দিলরুবা নূরী।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন গত বছর তালেবান ক্ষমতায় আসার পর থেকে নারী শিক্ষাকে ক্রমাগত সংকুচিত করার পদক্ষেপ নিয়েছে। সাম্প্রতিক এই ঘোষণার মধ্য দিয়ে উচ্চ শিক্ষায় নারীর প্রবেশাধিকার আরও খর্ব করা হল। দেশটিতে ইতিমধ্যে বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয় থেকে নারী শিক্ষার্থীরা বাদ পড়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, ‘ধর্মভিত্তিক মৌলবাদী চিন্তার প্রসারে সে দেশের নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। নারীর শিক্ষা, স্বাধীনভাবে চলাফেরা, মতামত প্রকাশ বাধাগ্রস্ত হয়, ভূলুণ্ঠিত হয় নারীর অধিকার ও মর্যাদা। আফগানিস্তানে তালেবান সরকারও একই পথেই হাঁটছে। আবার এই নারীরাই তাদের অধিকার আদায়ের লড়াই কতখানি দৃঢ়তার সাথে করতে পারে তার প্রমাণ ইরানের বীর নারীরা দেখিয়েছে।’
অনতিবিলম্বে তালেবান সরকারের এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানায় নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments