মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর বাঘায় অভিনব কৌশলে মাদক পাচারের সময় ১০০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী জিয়াকে আটক করেছে বাঘা থানা পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন এর দিকনির্দেশনায় সোমবার (৯জানুয়ারি) রাত সারে ৯ টার দিকে বাঘা উপজেলাধীন চন্ডিপুর (তিনখুটি) নামক স্থানে এসআই কামরুজ্জামান, এসআই তৈয়ব আলী,এসআই শাহরিয়ার নাফিজ,এএসআই আঃ মালেক,এএসআই আতাউর রহমান অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিল সহ জিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের মুনসুর আলীর ছেলে জিয়া (৪০)দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে যুক্ত। ভারত থেকে আমদানিকৃত অবৈধ ১০০ বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল ৯ জানুয়ারি রাতে নিজ এলাকা থেকে অভিনব কায়দায় অন্যত্র পাচারের সময় বাঘা থানা পুলিশের হাতে আটক হয় সে। এছাড়াও মাদক ব্যবসায়ী জিয়ার নামে আগে থেকেই ৪/৫টি মাদক মামলা রয়েছে।
এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, অভিনব কৌশলে অন্যত্র পাচারের সময় ১০০ বোতল ফেন্সিডিল সহ জিয়া নাম একজন কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। আগামী কাল তাকে জেল হাজতে পেরন করা হবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments