ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলের ধানক্ষেতে অজ্ঞাত ব্যক্তির মুখ পোড়ানো, গলাকাটা বিবস্ত্র যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল রব তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আজ ২৬শে নভেম্বর (বুধবার) সকাল ৯টার দিকে কৃষকরা ধান কাটতে গিয়ে রামচন্দ্রপুর বিলের মাঠের ধানক্ষেতে পড়ে থাকা মরদেহটি দেখতে পায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানান, বুধবার সকাল ৯ টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে ধান কাটতে যায়। এসময় রামচন্দ্রপুর গ্রামের কৃষক মনির জমিতে মুখপোড়ানো, গলাকাটা বিবস্ত্র যুবকের মরদেহ দেখতে পায়।
তারা জানায়, অজ্ঞাত ব্যক্তিটিকে পাশের রাস্তায় গতকাল (মঙ্গলবার) রাতেই হয়তো গলা কেটে হত্যা করা পরবর্তীতে লাশটিকে পার্শ্ববর্তী ধানক্ষেতে দুর্বৃত্তরা ফেলে রেখে গেছে বলে ধারণা করছেন। মরদেহটি বিবস্ত ও মুখ পুড়িয়ে দিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে কৃষকরা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয় কৃষক রাজা হোসেন বলেন, বুধবার সকালে আমি আমার জমিতে সার ও বীজ দিতে এসেছিলাম। আমার ঠিক পাশের জমিতেই তাকিয়ে দেখি পুতুলের মত কি যেন পড়ে আছে। কাছে দিয়ে দেখি মানুষের মুখপোড়ানো ও গলাকাটা বিবস্ত্র লাশ পড়ে আছে। পরবর্তীতে আমি কৃষক রুহুল শেখের মোবাইল থেকে পুলিশকে বিষয়টি জানায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো: আবদুর রব তালুকদার বলেন, উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মাঠে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। আমরা তার পরিচয় সনাক্তের চেষ্টা চালাচ্ছি। আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম লাশের পরিচয় ও অপরাধী শনাক্তের কাজ করছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments