ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জনই সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত। এ সময়ে ল্যাবরেটরিতে নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্যে ঢাকা বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে ১ জন। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৪ জনে।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু ১০১ জন। সব মিলিয়ে হামে মোট মৃত্যু ১০৬৫ জন।
একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫৭ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮২ হাজার ২৯২ জন।
গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরিতে নিশ্চিত হাম শনাক্ত হয়েছেন ৯২ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৭৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬০ হাজার ৯৮০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫১০ জন।
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৬৩ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হাম আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যুর তথ্য পাওয়া ...
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় সবাই টিকাবিহীন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে আগামী ২৬ সেপ্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,১৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ...
সব মন্তব্য
No Comments