স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া জেলার মিরপুর থানার চাঞ্চল্যকর সাংবাদিক ফিরোজ আহম্মদকে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মিলন হোসেন গ্রেপ্তার। শনিবার ( ২৩ আগষ্ট) রাতে ঢাকা সাভারের তেতুলঝোড়া এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-০২।
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)খান আসিফ তপু এতথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ফিরোজ আহম্মেদ (৫৮) পেশায় দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার সাংবাদিক,মিরপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক। ঘটনার দিন ১১ আগষ্ট ভোরে ভিকটিম ফিরোজ আহম্মেদ নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হন। এ সময় মিলনসহ তার কয়েকজন সহযোগী মিলে তাঁর পথ রোধ করে হাতুড়িপেটা করে এবং ইট দিয়ে থেতলে দেওয়া হয় তাঁর শরীর। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম ফিরোজ আহম্মেদ এর অবস্থা আশংকাজনক হওয়ায় ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়ায় রেফার্ড করেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ট্রমা সেন্টার এ্যান্ড অর্থপেডিক হাসপাতাল, ঢাকায় ভর্তি করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ভাগিনা বাদী হয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা ( মামলা নং-০৫/২০৮ তারিখ ১১/০৮/২০২৫ ইং ধারা ১৮৬০ সালের পেনাল কোড ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৫০৬(২) দায়ের করেন। উল্লেখিত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল ২৩ আগষ্ট রাতে আসামিকে ঢাকা জেলার সাভার থানাধীন তেতুলঝোড়া এলাকা হতে গ্রেপ্তার করে। আসামি হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments