সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে এক আওয়ামী লীগ নেতাকে ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য করা হয়েছে। এ ঘটনায় বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে এবং এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ত্যাগী নেতাকর্মীকে মূল্যায়ন করে ফের কমিটি গঠনের দাবি জানান তারা।
উপজেলার কুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য পদে স্থান পাওয়া ওই আওয়ামী লীগ নেতার নাম গোলাম মতিউর রহমান মুক্তা। সে কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও টনকী জোবায়দা জোব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এর প্রতিবাদ জানিয়ে ওই ইউনিয়ন বিএনপির নেতারা বলছেন, ৫ আগস্টের আগে ওই নেতাকে দেখা গেছে আওয়ামী লীগের মিটিং ও বিভিন্ন কার্যক্রমে। আবার ৫ আগস্ট সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়ে গেছেন বিএনপির নেতা। গা বাঁচাতে অনেকের মত তিনিও আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, ‘ বিগত ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতিতে থেকে সকল সুযোগ-সুবিধা নিয়েছেন আওয়ামী লীগ নেতা মুক্তা। সে কিভাবে এ কমিটিতে স্থান পেলো। মুক্তাসহ গত ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপি সেজে যারা দলে ঢুকে পড়েছে সেসব আওয়ামী লীগ কর্মীকে প্রতিহত করতে হবে। গত ১৭ বছর থেকে বিএনপির ইউনিয়ন নির্যাতিত নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ নেতাকে দিয়ে ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করায় আমরা ক্ষিপ্ত। কমিটি থেকে তাকে বাদ দিয়ে ত্যাগী নেতাকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।
কুলিয়া ইউনিয়নের ১ নং ওর্য়াড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, এটা তো ঠিক হয়নি। তাকে বহিষ্কারে জন্য হট্টগোল হচ্ছে এখানে এর মধ্যে আমিও আছি। এটা কোনো ভাবেই সম্ভব না। এর প্রতিবাদ জানাচ্ছি। অনেক ত্যাগী সিনিয়র নেতারা কমিটি থেকে বাদ পড়েছে। আপনারা জানার পরেও সে কিভাবে কমিটিতে স্থান পেল জানতে চাইলে তিনি বলেন, এটা নেতায় দিয়েছে।
ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২১ সালে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে তাকে সদস্য করা হয়। ঐ কমিটির আমি সাধারণ সম্পাদক। কমিটি এখনো বলবৎ রয়েছে বিলুপ্ত হয়নি। মানুষ তো আসলে বহুরুপী স্বার্থের জন্য এসব করে। এত দিন আওয়ামীলীগে থেকে সুযোগ সুবিধা নিয়েছে। এটা আসলে তার ব্যক্তিগত অভিরুচি আমাদের কমিটিতে কয়েক বছর ধরে থাকলো এখন আবার বিএনপিতে, বিষয়টি আমার সভাপতিকে জানিয়েছি।
অভিযুক্ত গোলাম মতিউর রহমান মুক্তা মুঠোফোনে বলেন, কেউ হয়ত আওয়ামী লীগের কমিটিতে নাম দিয়েছে আমি তা জানিনা। স্কুলের প্রধান হিসেবে তখন বাধ্য হয়েই আওয়ামীলীগের কর্মসূচিতে যেতে হয়েছে। আমি অনেক আগে থেকেই বিএনপি করি।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এই ধরনের কোনো কার্যক্রম হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যদি কেউ অভিযোগ দেয় আর সেই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে যারা কমিটি দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার (১৬ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে। এ উপলক্ষে শহরে ...
সব মন্তব্য
No Comments